বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১৩ ইউপির চেয়ারম্যানদের শপথ আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ২:০১ পিএম
মতলব উত্তরে ১৩ ইউপির চেয়ারম্যানদের শপথ আজ

মতলব উত্তর ব্যুরো : তৃৃতীয় ধাপে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যানদের শপথ আজ (মঙ্গলবার) ১১ জানুয়ারি। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ইমরান-মাহমুদ-ডালিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই দিন ১৩ ইউপি চেয়ারম্যানদের চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস শপথবাক্য পাঠ করাবেন। সংরক্ষিত আসনের সদস্য ৩৯ জন ও সাধারণ আসনের সদস্য ১১৭ জনের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ১২ জানুয়ারী বুধবার শপথবাক্য পাঠ করাবেন। এর আগে ১৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ ইসমাইল হোসেন গেজেট প্রকাশ করেন।

গত ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে ৭টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এঁদের মধ্যে আবার আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৬ জন।

প্রকাশিত গেজেট অনুযায়ী-ষাটনল ইউপির চেয়ারম্যান মো. ফেরদাউস আলম, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, সাদুল্লাপুর ইউপির চেয়ারম্যান মো. জোবাইর আজীম পাঠান, দুর্গাপুর ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন খান, কলাকান্দা ইউপির চেয়ারম্যান মো. ছোবাহান সরকার, মোহনপুর ইউপির চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, গজরা ইউপির চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital