বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মাহবুবুর রহমান শাহীন

শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনেএকটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৭:২৬ পিএম
শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনেএকটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক

চাঁদপুর শহরের বেশকিছু পুজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুরের কৃতি সন্তান, ঢাকা ওয়ান্ডায়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন।

চাঁদপুরের কৃতি সন্তান, ঢাকা ওয়ান্ডায়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন বলেছেন, কে সংখ্যালঘু বা সংখ্যাগুরু তাতে বিশ্বাস করিনা, সবাই বাংলাদেশী, এটাই আমাদের মুল পরিচয়। আগামীর রাষ্ট্র নায়ক, তারুণ্যের অহংকার প্রিয়নেতা তারেক রহমান রহমানের নির্দেশে আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। প্রতি নিয়ত প্রিয়নেতা সারাদেশের মানুষের খোঁজ খবর নিচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

শুক্রবার (১১অক্টোবর) রাতে চাঁদপুর শহরের বেশকিছু পুজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মধ্যে চাঁদপুর হলো সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক ও সম্প্রীতির, তাই চাঁদপুরের সুনাম ও ঐতিহ্য রয়েছে সারাদেশ জুড়ে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে, কোনো ভাবেই যেনো এটি ক্ষুন্ন না হয়, সে বিষয়ে আমাদের সকলের সচেতন ভাবে নজর রাখতে হবে। এই শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুক।

চাঁদপুর শহরের বেশকিছু পুজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুরের কৃতি সন্তান, ঢাকা ওয়ান্ডায়ার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন।

বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক। এই কামনা করছি, এই প্রত্যাশা করছি। সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে। আমরা আশা করি, এই আনন্দ উৎসব আপনারা সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি। যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের নজর রয়েছে।

Model Hospital

এসময় তিনি শহরের গুয়াখোলা কুন্ডুবাড়ি পূজা মন্ডপ, কালীবাড়ি মন্দির পূজামন্ডপ, কদমতলা দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তাঁর সাথে পৌর বিএনপির কোষাধ্যক্ষ কাইউম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোকন মিজি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তুহিন বকাউল, বিএনপি নেতা জনু গাজী, মজিবুর রহমান লেদা, রফিক গাজীসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে মাহবুবুর রহমান শাহীনকে শহরের পুজামন্ডপ গুলোর পক্ষ থেকে পূর্বেই আমন্ত্রণ জানান হয়। তাই আমন্ত্রিত অতিথি হিসেবে পুজামন্ডপ গুলোতে যাওয়ার পর সকল পুজামন্ডপ ও মন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানান।

এসময় তিনি উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital