বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর কার্যকরী সদস্য আশিক হোসেন কাজলের নেতৃত্বে

মতলব উত্তরে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:২৮ এম
মতলব উত্তরে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে মিছিল

মতলব উত্তরের ফতেপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামী দুঃশাসন, জুলুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফতেপুর ইউনিয়নের নাউরি বাজার থেকে নাউরি স্কুল ও কলেজ হয়ে দিঘলিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর কার্যকরী সদস্য আশিক হোসেন কাজল।

মিছিলে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আ.ফ.ম সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা মুখলেসুর রহমান, বিএনপি নেতা তুহিন প্রধান, স্বেচ্ছাসেবক নেতা রাশেদ প্রধান, সবুজ প্রধান, ইপন ব্যাপারি, নাইম প্রধান, বিএনপি নেতা মকবুল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর কার্যয়ী সদস্য আশিক হোসেন কাজল বলেন, ‘কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।

Model Hospital

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের দালালী করেছে, আমাদের উপর হামলা-মামলায় ইন্ধন দিয়েছে তাদের স্থান বিএনপি হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সকল দালাল নেতা-কর্মীদের দলে স্থান দিবে না। সকলকে ধৈর্য্য ধারণ করে আগামী দিনগুলোতে দলের শৃঙ্খলা রক্ষা করে কার্যক্রম পরিচালনার প্রতি আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।