বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সকলের সচেতনতায় কিশোর অপরাধ নির্মূলে অনেকাংশে সম্ভব হবে : ডিসি মোহসীন উদ্দিন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:২২ পিএম
সকলের সচেতনতায় কিশোর অপরাধ নির্মূলে অনেকাংশে সম্ভব হবে : ডিসি মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সকলের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতায় কিশোর অপরাধ নির্মূলে অনেকাংশে সম্ভব হবে। আমরা চাই, পারিবারিকভাবে সচেতনতা তৈরি করে কিশোর অপরাধ রোধ করতে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। ইতোমধ্যেই মাদকবিরোধী সচেতনতা তৈরি করতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্নভাবে কাজ করছে। সচেতনতা তৈরি করতে বিভিন্ন স্কুলে সেমিনার, নাটক ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। নদীরক্ষায় জলদস্যুদের আইনের আওতায় আনা সহ মৎস্য সম্পদ, চোরাচালানী, মাদক দ্রব্য, কালোবাজারী সহ সকল ধরনের অপরাধ নির্মূলে একযোগে সকল প্রতিষ্ঠান কাজ করবেন।

তিনি বলেন, সকলের সহযোগিতায় জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। শান্তি শৃঙ্খলায় জনমনে সন্তুষ্টি রয়েছে।এখন আমাদের সামনে চাঁদপুরের তিনটি সমস্যা রাস্তাঘাট,ময়লা-আবর্জনা এবং অতিরিক্ত যানবাহন। এ সমস্যার কারনে জনজীবনে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে।

Model Hospital

এ সব বিষয় নিয়ে খুব কথা হয়, কিন্তু কাজ হয়না। এ ব্যাপারে দৃষ্টি দেয়া দরকার। সকলের কর্মতৎপরতায় আমাদের আইন-শৃঙ্খলা বেশ ভালো আছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর এনএসআইডিডি মোহাম্মদ বদরুদ্দীন, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনা‌রেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কুহিনুর বেগম, জেল সুপার ফোরকান ওয়াহিদ, জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, বিআইডব্লিউটিএ উপ পরিচালক বছির আলী খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, ও কমিটির সংশ্লিষ্টরা।

সভার শুরুতে আলোচ্য বিষয় নিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, মা ইলিশ সংরক্ষণ অভিযান সঠিকভাবে পরিচালনা, গ্রাম আদালতের মামলাসমূহ নিষ্পত্তি, চাঁদপুর শহরের সড়কে যানজট নিরসনসহ গুরুতর অপরাধ দমনে কর্মকৌশল প্রনয়ণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’