বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সেনা-পুলিশ যৌথ অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৮:৩৯ পিএম
চাঁদপুরে সেনা-পুলিশ যৌথ অভিযানে নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরে সেনা-পুলিশ যৌথ অভিযানে বাঁশ বাগান থেকে ১টি নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ীর রাস্তার পাশে বাঁশবাগানের পরিত্যাক্ত অবস্থায় নাইন এমএম পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জনরোষে নিহত হয় আলোচিত চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান।

Model Hospital

ওই সময় বালু খেকো সেলিম খানের খোয়া যায় নাইন এমএম পিস্তল ও গুলি।

পরবর্তীতে থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে উদ্ধারকৃত উক্ত অস্ত্র ও গুলি চাঁদপুর সদর মডেল থানার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মোঃ সেলিম খান, পিতা-মৃত আঃ হাই খান, সাং-লক্ষীপুর, পোঃ বহরিয়া বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর এর লুন্ঠিত পিস্তল ও গুলি বলে জানা যায়।

সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম একটি প্রেস বিফিংয়ে এসকল তথ্য জানান।

প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াসহ যৌথ বাহিনী ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital