শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শুক্রবার নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিষ্কার পরিচ্ছনতা অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৮:২৯ পিএম
শুক্রবার নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিষ্কার পরিচ্ছনতা অভিযান
আজ ‘ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলবো রীতিনীতি’ স্লোগান কে ধারণ করে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের পরিষ্কার পরিচ্ছনতা অভিযান চালানো হবে।
১৮ অক্টোবর শুক্রবার জেলা প্রশাসক কার্যালয় সংলগ্নে সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত এই অভিযান চলবে। এই সংগঠনটি চলতি বছরের ১ সেপ্টেম্বর সংগঠিত হয়ে যাত্রা শুরু করে। তাদের সর্বশেষ কার্যক্রম ছিলো বন্যা দুর্গতদের পাশে ত্রাণ সহায়তা।
এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মোঃ আল আমিন শেখ বলেন, আমরা সামাজিক সচেতনতা ও স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু করি।
সেই ধারাবাহিকতায় শহরের বেশ কিছুস্থানেই পরিষ্কার পরিচ্ছন্নতা করবো। প্রথমেই জেলা প্রশাসক কার্যালয় সংলগ্নের আশপাশে আমরা কাজ শুরু করবো। হলুদ পোশাকে এই কার্যক্রমে আমাদের সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা অংশ নিবে।
কর্মসূচী সফল করতে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।
প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের কর্ণধার মোঃ আল আমিন শেখ সোশ্যাল মিডিয়ার কল্যাণে গোল্ডেন বয় নামে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। যিনি হলুদ সোনালী পোশাক পরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে মানুষকে বিনোদন দেয়ার পাশাপাশি নানান সচেতনতামূলক কাজ করছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital