বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের বলাখাল ও রামচন্দ্রপুরে জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৬:৩৩ পিএম
হাজীগঞ্জের বলাখাল ও রামচন্দ্রপুরে জামায়াতের কর্মী সম্মেলন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার বলাখাল ও রামচন্দ্রপুর বাজারে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বলাখাল কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ১ নং ওয়ার্ড শাখা সভাপতি আনোয়োর হোসেন মুন্সী।
প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর চাঁদপুর জেলা সহকারি সেক্রেটারি মাও আবুল হোসাইন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা জামায়াতের  আমীর বিএম কলিম উল্যাহ, চাঁদপুর জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাও মীর হোসাইন, পৌর  আমীর মাও আবুল হাসানাত পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও মোজাম্মেল হোসেন পরান, পৌর সেক্রেটারি মাও সফিকুর রহমান মজুমদার, পৌর নায়েবে আমীর হাফেজ মাও কবির হোসেন, সহকারি সেক্রেটারি মো: রবিউল  হোসেন, ছাত্র শিবির নেতা মো: আরিফ শেখ ।
কর্মীসভা পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারি সেক্রারি আবু তাহের।
এদিকে একই দিন চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর হাইস্কুল মাঠে কর্মী সভা হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি মাও আবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর বিএম কলিম উল্যাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital