সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৪ শতাধিক নেতাকর্মীকে নিয়ে

চাঁদপুরে ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৭:১৯ পিএম
চাঁদপুরে ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।

চাঁদপুরের ৮ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীকে নিয়ে বিজয়ী সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা করা হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার দিনব্যাপী শহরের অযাচক আশ্রমে এই অনুষ্ঠান হয়।
এতে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠান উৎযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, সদস্য সচিব উৎপল মজুমদার আশিষ, জেলা ঐক্য পরিষদের সহসভাপতি জয়রাম রায়, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, জয় চন্দ্র নাগ, চাঁদপুর সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মতলব উত্তর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধে শ্যাম সাহা চান্দু বাবু, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ পাল, সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, হাইমচর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি অজয় মজুমদার, কচুয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, মতলব দক্ষিণ ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, শাহরাস্তি উপজেলার সভাপতি কমল চক্রবর্তী,সাধারণ সম্পাদক মাধু, চাঁদপুর পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা, সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, মতলব পৌর ঐক্য পরিষদের আহ্বায়ক পিন্টু সাহা, যুগ্ম আহ্বায়ক উৎপল চন্দ, মতলব যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টচার্য,সদস্য সচিব চন্দন বিশ্বাস, সনাতনী ছাত্র জনতা ঐক্যের সমন্বয়ক কানাই দে, তিথি রাণি সরকার, ফরিদগঞ্জ যুব ঐক্যের সভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র লোধ, হাইমচর যুব ঐক্যের আহ্বায়ক মিঠুন সরকার, সদস্য সচিব শিমুল অধিকারী সুমন,কচুয়া যুব ঐক্যের আহ্বায়ক অসীম পোদ্দার, সদস্য সচিব বিনয় সরকার, আইনজীবী ঐক্য পরিষদ নেতা অ্যাডঃ সুমন সাহা, নির্মল পাল, অ্যাডঃ প্রভাস সাহা প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, অহেতুক ও অকারনেই মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ রানা দাশ গুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে যা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ৮ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
এ মামলা প্রত্যাহার না করলে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সনাতনীরা কঠোর আন্দোলনে মাঠে নামবে। ঐক্য পরিষদ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং তৃণমূল পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। এমনকি অধিকারের প্রশ্নে তৃণমূলের সনাতনীরাও এখন ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশী, বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের সমঅধিকার রয়েছে। এ অধিকার নিয়েই বাঁচতে চাই। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার হিন্দুদের বাড়ি-ঘর ও দোকান-পাটে নানা সময়ে হামলা ও লুটপাট হয়েছে। এই নিন্দনীয় হামলা ও লুটপাটের বিচার দেখতে চাই। এসব ঘটনার সাথে যারা জড়িত সেসব দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি ঐক্য পরিষদের পক্ষ হতে জোর দাবী জানাচ্ছি।
এর আগে দুর্গোৎসবের বিজয়ার সম্মিলনী উপলক্ষ্যে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানে ঐক্য পরিষদসহ এর সহযোগী ৮টি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমাগমে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। পরে আলোচনা সভা শেষে সবাই দুপুরের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’