শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে লক্ষ্মীপুজা মন্ডল পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপি নেতা জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৪৫ পিএম
মতলব উত্তরে লক্ষ্মীপুজা মন্ডল পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপি নেতা জালাল উদ্দিন
মতলব উত্তর উপজেলার ষাটনল মালোপড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে যাতে কোন অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য দলের সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন (১৮ অক্টোবর) রাতে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের  মালোপাড়ার  মধ্যপাড়া লক্ষ্মী পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সপ্রীতির দেশ বাংলাদেশ প্রত্যেক  ধর্মের ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতার রক্ষা করতে হবে।
এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে আমরা বাংলাদেশী।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান,  সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, উপজেলা বিএনপি নেতা কাইউম মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ষাটনল ইউনিয়ন বিএনপি নেতা  কামরুজ্জামান  বাবু, কাউছার আলম মুক্তার, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বশির মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক  মোঃ আরিফ, রনি, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদিম প্রধান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া’সহ আরো অনেক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital