মা-বাবাকে মারধর করায় সন্তানের ২ মাসের কারাদণ্ড
কোনো কারণ ছাড়াই বাবা ও মায়ের কাছে টাকা চাইতেন আরিফ হাজরা। কিন্তু কেন এবং কি কারণে, তার কোনো সঠিক জবাব না দিয়ে ছেলেটি তার বাবা ও মায়ের গায়ে হাত তুলতেন। এমন ঘটনা এক কিংবা দুইবার নয়, দীর্ঘদিন। এ নিয়ে স্বজন এবং প্রতিবেশীর সাহায্য চান নির্যাতিত বাবা ও মা। কিন্তু তাতেও কাজ হয়নি। একপর্যায়ে গ্রাম্য সালিশ হয়। সেখানেও পরাস্ত হন তারা।

অবশেষে ছেলের হাতে নিপীড়নের অভিযোগ পৌঁছে প্রশাসনের কাছে। তারপর পুলিশ দিয়ে আটক এবং সংশোধনের মুচলেকা সঙ্গে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় অভিযুক্ত আরিফ হাজরাকে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।









