শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:০০ পিএম
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিতে ফসলী জমি ও শতশত ঘরবাড়ি। এর হাত থেকে রক্ষা পেতে ২১ অক্টোবর সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের শতশত মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিলে ও রাতের আধারে একটি অসাধু মহল বালু উত্তোলন করছে। এতে করে আমাদের অনেক কৃষি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ড্রেজিং করে বালু উত্তোলন করায় আমাদের শতশত ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। যেকোন সময় আমাদের ঘরবাড়ি নদীতে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন।
বক্তারা আরও বলেন, বেশ কিছুদিন আগে চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা হতাশাগ্রস্ত। অতি দ্রুত এর ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়ি রক্ষা করা যাবে না।
মানববন্ধনকারীদের শান্তনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারদেরকে আশ্বস্ত করতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রয়োজনে যৌথবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তবুও ড্রেজিংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। সবাই প্রশাসনের উপর আস্থা রাখবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital