সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা

শ্রম অভিবাসনে অনেক মানুষ প্রায়ই প্রতারণা হচ্ছে : ইউএনও সাখাওয়াত জামিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:০৮ পিএম
শ্রম অভিবাসনে অনেক মানুষ প্রায়ই প্রতারণা হচ্ছে : ইউএনও সাখাওয়াত জামিল

উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের পর্যায়ের প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্সের আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের নিয়ে শক্তিশালী এবং তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ২য় পর্যায়ের প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি বলেন, আজকে জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেকোন সমস্যাকে চিহ্নিত করাই হচ্ছে বড় একটা অগ্রগতি। সমস্যা চিহ্নিত করলেই আপনি সমাধানের পথ খুঁজতে পারবেন। যখন তখন দেশের বাইরে যাওয়া নয়। দেশের বাইরে গেলে অবশ্যই চিন্তা-ভাবনা করে যেতে হবে।

ইউএনও বলেন, শ্রম অভিবাসনে অনেক মানুষ প্রায়ই প্রতারণা হচ্ছে। প্রতারণার অনেক লেয়ার সম্পর্কে আমরা অবগত নই। প্রতারণা অনেকভাবেই হয়। কিছু কিছু প্রতারণা স্কেলটা এত বেশি যার কারনে পরিবারও ধ্বংস হয়ে যায়। দেশের বাইরে কেউ গেলে একা যাওয়া হয় না। পিছে থাকে তার পুরো পরিবার। সুন্দরভাবে কাজ করলে কখনো বিপদে পরে না।

Model Hospital

তিনি আরো বলেন, আমরা সবাই ভালোভাবে টাকা উপার্জন করতে চাই। কিন্তু সঠিক জায়গায় ব্যয় করা অনেকেই জানি না। অর্থ উপার্জনের শিক্ষা অনেকের কাছ থেকেই নিয়ে থাকি কিন্তু অর্থ সঠিককাজে ব্যয় করার শিক্ষা নিতে পারি না বা পাই না। সারাটা জিবন যখন দেশে এসে দেখে অর্থ সঠিক জায়গায় ব্যয় না হওয়ায় অসহায় জীবন-যাপন করে।

সিসিডিএ এর সিমস্ (২য় পর্যায়) প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিসিডিএ এর সিমস্ (২য় পর্যায়) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান খান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজিব শর্মা, ক্ষুদ্রঋণ প্রকল্প সিসিডিএ চাঁদপুর জেলার রিজিওনাল ম্যানেজার মো. জাকির হোসেন।

সভায় রেজিষ্ট্রেশন, আসন গ্রহন ও পরিচিত পর্বে ছিলেন সিসিডিএ এর সিমস্ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার। এছাড়াও সভায় প্রকল্পের কার্যক্রম, উপকারভোগী ও সেবাসমূহ, নিরাপদ অভিবাসন, উভয়পাক্ষিক সমন্বয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সি সি ডি এ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’