বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ৫১ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:২৪ পিএম
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের ৫১ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি), ৫১ সদস্য আহ্বায়ক কমিটি আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত পত্রে অনুমোদন দেয়া হয়।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি),এর ৫১ সদস্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২১শ অক্টোবর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত পত্রে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সাংবাদিক মোঃ জাকির হোসেন, হাজী মোঃ ইউনুস মাহমুদ, মোঃ মাছুম সরকার, সাহিদা আক্তার, মোঃ ইয়াকুব হোসেন আকাশ, মোশারফ হোসেন, জিলানী পারভেজ, আজিজুল হক রাসেল, ইসমাইল হোসেন জয়নাল, মোঃ জসিম উদ্দিন, মোবাশ্বের আহমেদ (রাব্বি), তরিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন।

সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, উমর সালমান, হাসান মিজি, শাহনাজ আক্তার, মোঃ মনির হোসেন, জাকির খান, আকাশ মোঃ দিদার, বিএম গোলাপ হোসেন, নূর মোহাম্মদ।

Model Hospital

সদস্য অ্যাড. গাজী মোঃ সাইফুল আলম, কাদের খান, সালমান ফারসি সোহাগ, ইঞ্জি. জসিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মুরাদ মজুমদার, সাইফুল ইসলাম মুসা, আতাউল্লাহ নোমান, মোঃ আবুল হোসেন গাজী, রাজু পাটওয়ারী, মাহমুদুল হাসান মানিক, মোঃ আজমীর খান উজ্জল, নিলুফা আক্তার, নুরুন নাহার নুরী, হাজেরা আক্তার, মোঃ শহীদ গাজী, ইয়াসিন আরাফাত, মোঃ মহিউদ্দিন, হাবিবুর রহমান, মোঃ মেহদী হাসান, মোঃ শরীফহোসেন, মুফতি রাহাত হোসেন, ইব্রাহিম তালুকদার, শাহাবুদ্দিন রুবেল, ইব্রাহিম খলিল, মোঃ খোকন জমাদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital