বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক প্রশিক্ষণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ পিএম
মৈশাদী ইউনিয়নে সিমস্ প্রকল্প বিষয়ক প্রশিক্ষণ

বুধবার (২৩ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা ৬ নং মৈশাদী ইউনিয়নে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা ৬ নং মৈশাদী ইউনিয়নে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সিসিডিএ সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শংকর আচার্ষ্যের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্পের কর্মকর্তা আব্দুর রহিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিএ মাইক্রো ফাইন্যান্স পোগ্রামের শাখা ম্যানেজার বিল্লাল মোল্লা। প্রায় ২০ জন গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ৬ নং মৈশাদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সকল ওয়ার্ডের মেম্বার, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Model Hospital

সকলের সন্তুষ্টি সহযোগিতা এবং সমাজের সম্পৃক্ততার মধ্য দিয়ে প্রশিক্ষনটি সমাপ্তি ঘটে।

উল্লেখ্য: শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সি সি ডি এ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। সিসিডিএ সিমস প্রকল্প চাঁদপুর জেলা ৬ টি উপজেলার প্রাথমিক ভাবে ৩০ টি ইউনিয়নের তাঁদের কার্যক্রম আগামী ৪ বছরের জন্য পরিচালনা করে থাকবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।