সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে খেলাফত মজলিসের গন সমাবেশ

আমরা পালাইনি, পালিয়েছে ইতিহাসের গণহত্যাকারী জালিম শেখ হাসিনা : মামুনুল হক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ পিএম
আমরা পালাইনি, পালিয়েছে ইতিহাসের গণহত্যাকারী জালিম শেখ হাসিনা : মামুনুল হক

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা পালাইনি; পালিয়েছে ইতিহাসের গণহত্যাকারী, খুনী, জালিম শেখ হাসিনা ও তার দোসররা। হেফাজত কখনো পালিয়ে যাবেনা, এ দেশে ইসলাম বিরোধী কোনো নাস্তিকবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ পরিচালনা করবে হেফাজত।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে ‘শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যেবাদ প্রতিরোধে’ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফ্যাসিবাদী আ’লীগ সরকার বিনা কারণে গুলি করে পাখির মত মানুষ হত্যা করেছে। ওই জালিম সরকার ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্ত্বরে রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে নবী প্রেমিক মুসলমানদের প্রার্থনারত অবস্থায় গুলি করে হত্যা করেছে। বর্তমানে আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠিত হয়েছে। শাপলা চত্ত্বরের খুন, চট্টগ্রামের হাঁটহাজীর খুন, ২৪ সালের ছাত্র-জনতা খুনসহ সকল খুনের বিচার করা হবে এ বাংলার মাটিতে। হেফাজত অনেক বিষয়ে ছাড় দিতে পারে, কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমানহরণ করার চেষ্টা করা হলে তাদের চেয়ে কঠোর আর কেউ হবে না।

Model Hospital

আল্লামা মামুনুল হক বলেন, ছাত্র জনতা ও আবু সাঈদ, মীর মুগ্ধ হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে। যদি সেই বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। জনতার আদালতে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাড় করাতে হবে। শেখ হাসিনা সরকার তার দল আওয়ামী লীগ বিগত ১৬বছর পর্যন্ত বাংলাদেশ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে আবার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে। শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে আখরা করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতায় হস্তেক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না।

খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা বিগত ১৫ বছর পর্যন্ত হাতুরিলীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছর আগের ফ্যাসিবাদি পরাধীন বাংলাদেশ নয়। বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে যদি কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।

হেফাজত ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ লিয়াকত হুসাইন এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা নুরে আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার সমাজ জল্যাণ সম্পাদক, মাওলানা মোজ্জামেল মিয়াজী, সদর উপজেলার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু ইউছুফ, সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, ছাত্র মজলিস, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ ইসমাঈল, চাঁদপুর শহর খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সাবেক সভাপতি, হাফেজ রুহুল আমিন নেয়ামত, খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সভাপতি মাওলানা তারেক হাসান, খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার সমাজ জল্যাণ সম্পাদক, মাওলানা মোজ্জামেল মিয়াজী, সদর উপজেলার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু ইউছুফ, সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, ছাত্র মজলিস, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ ইসমাঈল, চাঁদপুর শহর খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সাবেক সভাপতি, হাফেজ রুহুল আমিন নেয়ামত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সভাপতি মাওলানা তারেক হাসান।

শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যেবাদ প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিতে জুমার আগ থেকেই হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বিকেলে কানায় কানায় মাঠ পূর্ণ হয়ে যায়। প্রায় ১০ সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনতে সমাবেশে জমায়েত হয়।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’