শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে : আরিফ তালুকদার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:২৮ পিএম
ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে : আরিফ তালুকদার

চাঁদপুরে গণধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য মো.আরিফ তালুকদার।

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় চাঁদপুর প্রেসক্লাবে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য মো.আরিফ তালুকদার।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত ছাত্র-জনতার এই মহানবিপ্লবকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবো। স্বৈরাচারী হাসিনা সরকারের সকল সন্ত্রসী, কুচক্রী, সহযোগীদের বিচার করতে হবে। আমরা তরুন সমাজের অহংকার ভিপি নূরের নির্দেশে রাজপথে ছিলাম এবং গনতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গনমানুষের অর্ধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো। খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

Model Hospital

তিনি বলেন, বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।’

তিনি আরো বলেন, ফ্যাসিবাদ সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র–জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে পতন হলো, তা কল্পনাও করা যায়নি। এ কৃতিত্ব বিভিন্ন রাজনৈতিক দলসহ জনগণ ও ছাত্র- জনতা রাস্তায় নেমেছে বলেই স্বৈরাচার খুনি হাসিনা পতন ঘটিয়েছে। তার দোষররা এখনো নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি), আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর শহর জামাতের আমীর অ্যাড শাহজাহান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক এইচএম নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা গণবাধিকার পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক মোঃ জাকির হোসেন।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তোজা মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, কাদের খান, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য রেল শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এ সময় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।