বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর প্রেসক্লাবের নতুন কমিটি সর্বমহলে বিতর্কিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ৩:৫২ পিএম
হাইমচর প্রেসক্লাবের নতুন কমিটি সর্বমহলে বিতর্কিত
নিজস্ব প্রতিনিধি : অবশেষে হাইমচর প্রেসক্লাবের বিতর্কিত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠন করার মধ্য দিয়ে দীর্ঘ দিনের ঐতিহ্য বিনষ্ট করা হয়েছে বলে দাবী করেছেন হাইমচর প্রেসক্লাবের  সদস্যবৃন্দ। কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা ঝুরে বইছে সমালোচনার ঝড়।
জানাজায়, গত জুন মাসে ২০১৯-২১ সালের প্রেসক্লাবের কমিটির মেয়াদ শেষ হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ার পর গত ১ অক্টোবর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় ২ বছর পূর্বে প্রেসক্লাব সদস্য হওয়ার জন্য আবেদন করেন ১০ জন সংবাদ কর্মি। এর মধ্যে ৮ জনকে সদস্য নেয়ার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়।
সভায় প্রেসক্লাব নির্বাচনের জন্য দ্রুত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। ঐ মিটিং এর পরের দিনই সভাপতি খুরশিদ আলম শিকদার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে নতুন করে ৩৫ জন সদস্য ফরমে সাইন করার জন্য জোর প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক তখন সাধারণ সম্পাদক পদ হতে লিখিত অব্যহতি নেন। পরবর্তীতে সভাপতি নিজ ক্ষমতা বলে নিজের স্বার্থে পত্রিকার সাথে সযশ্লিষ্ট ব্যতিত, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ ৬৩ জনকে সদস্য মনোনীত করেন। সবশেষে শুক্রবার মিটিং ডেকে সভাপতি পদে খুরশিদ আলমকে সভাপতি ও জাকির হোসেনকে সম্পাদক ঘোষনা দেন। এ বিতর্কৃত কমিটিকে কেন্দ্র করে হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সদস্যরা প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন। এ নিয়ে পুরো উপজেলা ঝুরে বইছে আলোচনা সমালোচনার ঝড়।
সিনিয়র সাংবাদিক প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সদস্য জহিরুল ইসলাম, জাহাঙ্গীর মিজি, সাহেদ হোসেন দিপু, হাসান আল মামুন, শরীফুল ইসলাম জানান, হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ২৫ বৎসরে  সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত   সদস্য সংখ্যা হয় ২৩ জন ,  সর্বশেষ গত ১ অক্টোবর শুক্রবার সাধারন সভায় সর্বসম্মত সিদ্ধান্তে নতুন যুক্ত হয় আরো ৮ জন । মোট সদস্য সংখ্যা হয় ৩১ জন।
কিন্তু অদৃশ্য কারনে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে,  সাধারন সভার সিদ্ধান্ত জালিয়াতি করে ১ সপ্তাহ পর ৩১ জনের স্থলে সদস্য সংখ্যা দাড়ায় ৬৩ জনে। যা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহ দায়িত্বশীল কেউ জানেনা।তারা বলেন, হাইমচর প্রেসক্লাব এখন ব্যক্তিগত ও রাজনৈতিক ক্লাবে পরিচিত হয়েছে। তাই আমরা হাইমচর প্রেসক্লাব থেকে অব্যহতি নিয়েছি। মাঠ পর্যায়ের সাংবাদিকদের মানসম্মান ফিরিয়ে আনার লক্ষে আমরা খুব দ্রুত একটি সংগঠনের ঘোষনা দিব।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’