রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আগে ভালো মানুষ হতে হবে ; চাঁদপুর এডিসি রাশেদা আক্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২, ৪:৪৪ পিএম
শিক্ষার্থীদের আগে ভালো মানুষ হতে হবে ; চাঁদপুর এডিসি রাশেদা আক্তার

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন চাঁদপুরের এডিসি (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার।

স্টফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২জানুয়ারী (বুধবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার।

প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) মোছাম্মৎ রাশেদা আক্তার বক্তব্যে বলেন, করোনা মহামারি থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে টীকা গ্রহন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমাদের সকলকে টীকা গ্রহন করতে হবে। তোমাদের নিদিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে। তোমাদের এ বিদ্যালয়ের পাশেই একটি কলেজ রয়েছে। তোমরা সেখানে ভর্তি হতে পারবে। তোমাদের আগে ভালো মানুষ হব, তারপর ভালো শিক্ষার্থী হতে হবে। কাউকে পিছনে রেখে, কেউ জীবনে উন্নতি করতে পারে না। একা একা কোন কিছু করা সম্ভব না। সকলে মিলেমিশে কাজ করতে হবে। তাহলে সফলতা আসবে। তোমাদের নিজের স্বপ্ন নিজেকেই দেখতে হবে। আমি কি হতে চাই, তার লক্ষ্য এখন থেকেই ঠিক করতে হবে।

তিনি বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও মাদক এসব থেকে তোমাদের দূরে থাকতে হবে। যেখানে এগুলো দেখবে, সেখানে তার প্রতিবাদ করতে হবে। আমাদের জানাতে হবে। তোমাদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ভাইকেও জানালে, তিনিও ব্যবস্থা গ্রহন করবেন।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, যারা ভালো রেজাল্ট করে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গ্রামের পর্যায়ে এ প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাননীয় শিক্ষা মন্ত্রীর সহায়তায় আমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। যাদের টীকা বাকি আছে, তাদের টীকা চাঁদপুর সিভিল সার্জন অফিসে দেওয়া হবে। আগামী ১৬জানুয়ারী থেকে কোন শিক্ষার্থী টীকা ছাড়া বিদ্যালয়ে আসতে পারবে না। বিদ্যালয়ে আসতে হলে টীকা সনদ লাগবে।

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট তুলে দেন চাঁদপুরের এডিসি (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি বিদ্যালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ন।এ পরীক্ষায় ৯জন জিপিএ -৫ পেয়েছে। এটা বিদ্যালয়ের বড় অর্জন। যে প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হয়, সে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। পাশে জিলানী চিশতী কলেজে তোমরা এ কলেজে ভর্তি হবে। ওখানে তোমাদের যে সুযোগ সুবিধা আছে, তা অন্য কোথাও নাও পেতে পার।

তিনি বলেন, আমি আজ আমার নিজের অর্থায়নে আজকে তোমাদের মাঝে স্কুল ড্রেস বিতরন করছি। এগুলো যতœকরে রাখবে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সৎ সাহস আর বলিষ্ট উদ্যোগে এখন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। যারা বিদ্যালয় থেকে ঝড়ে পড়েছে, তাদের বিদ্যালয়ে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাল্য বিবাহ, ইভটিজিং রোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এখানে তোমাদের কেউ ইভটিজিং করতে পারবে না। করলে কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের প্রতিষ্ঠানগুলোতে সকল জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানন্ত্রীর বলিষ্ট সাহসী উদ্যোগে একযোগে বিনামূল্যে ৩৪ কোটি বই শিক্ষাথীদের মাঝে বিতরণ করা হয়েছে। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহযোগিতা করেছেন শিক্ষার্থীদের বই পাওয়ার জন্য। শিক্ষার্থীদের উপবৃওির আওতায় আনা, এটা সরকারে একটি ভালো উদ্যোগ। আমাদের এ বিদ্যালয়সহ জিলানী চিশতী কলেজ, শাহতলী কামিল মাদরাসা, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়কে। এ কলেজটি নারী শিক্ষায় এগিয়ে। এখানে প্রায় শতকরা ৮০% মেয়ে ভর্তি হচ্ছে। এ কলেজেটি চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ।আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি একজন জনবান্ধব কর্মকর্তা। আমার শিক্ষক রফিক স্যার ৪০বছর ৮মাস এখানে সুনামের সাথে চাকুরী করেছেন। আমি গর্বিত উনি সাফল্যের সাথে কর্মজীবন সমাপ্ত করেছেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান, অফিস সহকারি মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: মোবারক গাজী, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার।

অনুষ্ঠানে ২০২১সালে’র এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের সদ্য অবসর গ্রহনকারী সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয় সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।