সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে আলোচনা সভা 

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : ওসি রবিউল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:২৪ পিএম
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : ওসি রবিউল হক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার বোর্ড স্কুল প্রাঙ্গণে পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. রবিউল হক মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না।
এ ছাড়া চুরি, কিশোর গ্যাংয়ের উৎপাত ইভটিজিং রোধে এবং বেপরোয়া ও বিকট শব্দে গাড়ি চালিয়ে শব্দ দূষণ বন্ধে পুলিশ কাজ করবে। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও পুলিশ সতর্ক থাকবে। এসব সমস্যা নির্মূলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
পৌর বিএনপি নেতা আলমগীর সরকারের সভাপতিত্বে ও ০৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাঈল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এসআই মিজানুর রহমান-১, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার ওয়ালিউল্লাহ দর্জি, শ্রমিক দল নেতা মো. মানিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ বেপারী,  ০৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, পৌর যুবদল নেতা রুবেল হোসেন , ০৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. স্বপন মিয়া, ওয়ার্ড কৃষক দলের সহ সভাপতি সোহাগ প্রধান, ওয়ার্ড যুবদল নেতা দুলাল মিজি প্রমুখ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।