রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ৫ হাজার ১০০ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:০১ পিএম
চাঁদপুরে ৫ হাজার ১০০ কেজি পলিথিন জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে দুই গোডাউন থেকে ৪ হাজার ৬শ ১১ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে বাকিলা বাজারে বিশেষ অভিযানে ওই পলিথিন জব্দ করে।

জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, বাকিলা বাজারের মমিন ও মোস্তফার গোডাউন থেকে পলিথিনগুলো জব্দ করা হয়েছে। পরে তিনটি ট্রাক ভর্তি করে পরিবেশ অধিদফতরের হেফাজতে রাখা হয়। নিলামের মাধ্যমে পরিত্যক্ত পলিথিনগুলো ব্যবহার অযোগ্য করে রিসাইক্লিং করখানায় হস্তান্তর করা হবে।

এসময় দুই গোডাউনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

Model Hospital

এদিকে মঙ্গলবার জেলার কচুয়া উত্তর বাজার ও পলাশপুর এলাকায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিনটি প্রতিষ্ঠানে থেকে ৫শ ৮১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ পুলিশের ফোর্স।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানয়েছে পরিবেশ অধিদফতর।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।