রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যুবককে ৭ দিনের কারাদণ্ড

চাঁদপুর জেলা প্রশাসকের নাম বিক্রি করে হাজীগঞ্জে চাঁদা দাবী

মো. মোশারফ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১০:১৮ পিএম
চাঁদপুর জেলা প্রশাসকের নাম বিক্রি করে হাজীগঞ্জে চাঁদা দাবী

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন এর নাম বিক্রি করে হাজীগঞ্জে চাঁদাবাজির অপরাধে হারুন অর-রশিদ সুমন নামের এক যুবকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মমিনপাড়া রোডে উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ঐ যুবককে ভূমি আইনে ৭ দিনের কারাদণ্ড দেন।

জানা যায়- হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মমিনপাড়া রোডে সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান বন্ধ করার কথা বলে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিনের নাম বিক্রি করে হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের আব্দুল মান্নানের ছেলে হারুন অর রশিদ সুমন ভুক্তভোগীদের কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন- আমরা সরকারি সম্পত্তির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় জানতে পারি সুমন নামের স্থানীয় এক যুবক জেলা প্রশাসকের নাম বিক্রি করে ভুক্তভোগীদের কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর ভূমি অপরাধ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করি।

Model Hospital

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।