রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কোরআন ও হাদিসের বয়ান শুনতে মুসল্লিদের ঢল

চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনব্যাপী মাহফিল শুরু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ১০:০৩ পিএম
চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনব্যাপী মাহফিল শুরু

চাঁদপুরে চরমোনাইর নমুনায় ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিলে উদ্বোধনী বয়ান পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চরমোনাইর নমুনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

শুক্রবার (৮ নভেম্বর) শহরের পুরানবাজার স্টার আলকায়েদ জুটমিলস্ সংলগ্ন বালুমাঠে উদ্বোধনী বয়ান পেশ ও জুমআর নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজে আত্মশুদ্ধির পরিমাণ কম হওয়ায় যত অরাজকতা সৃষ্টি হচ্ছে। অনৈতিক কর্মকান্ড ছড়িয়ে পরছে। আগামিদিনে যুবসমাজ তথা আমাদের সমাজের আদর্শিক পরিবর্তনে প্রয়োজন আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে পরিবর্তন করে সমাজকে পরিবর্তনে কাজ করতে হবে।

তিনি বলেন, সারা বিশ্বের মুসলিম উম্মাহ আজ নানা সংকটে নিপতিত। বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের সংবাদ আসছে প্রতিনিয়ত। মুসলমানদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য চলছে নানামুখী ষড়যন্ত্র। এই পরিস্থিতিতে মুসলিম উম্মাহর অস্তিত্ব রক্ষা ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করে টিকে থাকতে হলে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।
বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সকল দুর্নীতি, দুঃশাসন ও কায়েমী স্বার্থবাদের মূলোৎপাটন করে ইসলামকে বিজয়ী করতে হলে মুসলিম নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে।

Model Hospital

উদ্বোধনী বয়ান ও জুমআর নামাজের জামায়াতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্যাহ সেলিম সহ
কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে।

৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, মাহফিলে আগত মুসল্লীদের বয়ান শোনার সুবিধার্থে মাঠে বিশাল প্যান্ডেল তৈরী ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক আগত মুসল্লীদের সেবায় নিয়োজিত থাকবেন।

৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিল চলবে আগামী রোববার (১০ নভেম্বর) পর্যন্ত।
চতুর্থ দিন সোমবার বাদ ফজর নসিহত শেষ করে আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপী মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।