রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কালবেলার হাজীগঞ্জ প্রতিনিধি হলেন জহির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৭:২০ পিএম
কালবেলার হাজীগঞ্জ প্রতিনিধি হলেন জহির

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হয়েছেন মোঃ জহির হোসেন।

১৫ নভেম্বর শুক্রবার থেকে এ নিয়োগ কার্যকর হয়।এর আগে ১০ নভেম্বর এক স্বাক্ষরে এ নিয়োগ দেন কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

এদিকে ওই নিয়োগপত্রসহ পত্রিকার টি-শার্ট, প্যাডসহ উপহার সামগ্রী মোঃ জহির হোসেনের হাতে তুলে দিয়ে তাকে শুভকামনা জানান দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।

জানা যায়, মোঃ জহির হোসেন ২০২০ সাল হতে স্থানীয় পত্রিকায় মাঠ পর্যায়ের রিপোর্টিংয়ে যুক্ত হন।সেখানে তিনি দৈনিক আমাদের কন্ঠ, সাপ্তাহিক হাজীগঞ্জ, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকায় কাজ করেছেন। তিনি বর্তমানে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ক্রিড়া বিষয়ক সম্পাদকসহ বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

Model Hospital

এক সাক্ষাৎকারে মোঃ জহির হোসেন বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা। আমি এই পত্রিকার সহযাত্রী হয়ে পথচলা শুরু করলাম।

চেষ্টা থাকবে পত্রিকার সুনাম ধরে রাখতে হাজীগঞ্জের মাঠ পর্যায়ের প্রান্তিক সংবাদগুলোও এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা।

আমাকে অর্পিত দায়িত্ব পালনে প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রশাসনসহ সুশীল ও রাজনৈতিক সমাজের সবাই সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।