রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসাইনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:১৮ পিএম
হাজীগঞ্জে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসাইনকে সংবর্ধনা

উপজেলা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কামাল হোসেন চৌধুরীকে ফুলের সম্বর্ধনা প্রদান করেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবনির্বাচিত প্রাথমিক  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন চৌধুরীকে ফুলেল সংবর্ধনা দিলেন নিজের স্কুলের সহকর্মীরা।
শনিবার হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সোমবার সকালে তার নিজ কর্মস্থল মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তার সহকর্মীরা ফুলেল সংবর্ধনা দিয়েছেন তাঁকে।
পরে সহকর্মীদের সাথে এক আলোচনায় মিলিত হন। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব  করেন প্রধান শিক্ষক মো: আবু সাদেক। সংবর্ধিত  অতিথি হিসেবে সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিদ্যালয়ের সাবেক পিটি এ কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম।
বক্তব্য রাখেন শিক্ষক ইব্রাহিম খলিল, হোসনে আয়েশা, কামরুন্নাহার মিরা, নাহিদা আক্তার, জুলেখা বেগম রুবি প্রমূখ।
এ সময় কামাল হোসেন চৌধুরী সকলকে ধন্যবাদ জানান এবং সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি এর আগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।