শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শিমুল হাছান প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১০:৩৭ এম
ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের ফরিদগঞ্জে ইভা আক্তার (১৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের চৌয়াল বাড়ির নিজ
বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। সে ওই গ্রামের ইমাম হোসেনের মেয়ে। ইভা শোল্লা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাদেকুর রহমান বলেন, ইভা প্রতিদিনের ন্যায় সকালে সে কলেজে যায়, বিকেলে কলেজ থেকে এসে নিজেদের বসতঘরের শয়ন কক্ষে চলে যায়। কিছুক্ষণপর তার পরিবারের সদস্য ডাকাডাকি করে, তার কোন সারা-শব্দ না পেয়ে এক পর্যায়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখে তার মরদেহ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোবস্থায় ঝুলে আছে। এসময় পরিবারের সদস্যদের ডাকচিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হানিফ সরকার বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে কলেজ শিক্ষার্থী ইভার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। তার মৃতদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital