মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারকে আমেরিকা প্রবাসী মতলব সমিতির আর্থিক সহায়তা প্রদান 

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৩৬ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারকে আমেরিকা প্রবাসী মতলব সমিতির আর্থিক সহায়তা প্রদান 
চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে জনপ্রতি ২০হাজার ট্কা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০ নভেম্বর বুধবার শাহরাস্তির রিভারভিউ কফি হাউজে আমেরিকার প্রবাসী মতলব সমিতি ইন্ ক এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের পূনর্বাসনে আর্থিক সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইন্ ক এর সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
সাংবাদিক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান, দৈনিক সমকাল প্রতিনিধি প্রভাষক ইকবাল হোসেন প্রমুখ।
নগদ আর্থিক সহায়তা অনুষ্ঠানের আলোচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য এটা মতলবের যাঁরা আমেরিকায় বসবাস করেন তাদের সংগঠন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইন্ ক এর ভাইয়েরা আবারো প্রমান করলেন।কোথায় মতলব আর কোথায় শাহারাস্তি? মানুষ মানবতার জন্য বন্যার্তদের মাঝে সাধারনত চিরা, গুর, মুড়ি, ডাল, চাল, তেল, লবন এসব নিয়ে হাজির হয় তাদের আপদকালীন সময়ে সহযোগীতার জন্য।
আর মতলবের এই ভাইয়েরা বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অহসায় পরিবারের ঘর-বাড়ী মেরামতের জন্য পরিবার প্রতি ২০হাজার করে নগদ টাকা দিচ্ছে বিনা স্বার্থে।আমরা মতলবের এই প্রবাসী ভাইদের কাছে কৃতজ্ঞ।কেননা, আমরা দেখি বন্যা পরবর্তীতে সাধারনত কেউ কাউকে তেমন মনে রাখেনা।অথচ এই ভাইয়েরা আমাদেরকে মনে রেখেছে এবং আমাদের শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দরিদ্র পরিবারগুলোর পূনর্বাসনের জন্য নগদ আর্থিক সহায়তা নিয়ে হাজির হয়েছে।দোয়াকরি তারা যেনো অসহায় ও দরিদ্রদের জন্য এভাবেই কাজ করে যেতে পারে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।