বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ীর উদ্যোগে সহস্রাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৬ পিএম
বিজয়ীর উদ্যোগে সহস্রাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ উদ্যোগে সহস্রাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ উদ্যোগে সহস্রাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর থেকে পুরান বাজারের ১ ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন মাদ্রাসা, মন্দির, হরিজন সম্প্রদায়, বৌ- বাজার পাড়া মহল্লায় পর্যায় ক্রমে কম্বল ও শিক্ষা সামগ্রী বিতরন কর্মসূচী চলমান রয়েছে।

বিভিন্ন সময় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, বিজয়ীর ভলেনটিয়ার মরিয়ম আক্তার, বর্ষা আক্তার রুবাইয়া ইসলাম, মিতু আক্তার, কান্তা দে, সূচনা আক্তার, লামিয়া আক্তারসহ বিজয়ীর কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, ২০২০ সাল থেকে মানবসেবা করার লক্ষ্যে বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা ও কর্মসংস্থান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার আর আমার হাজবেন্ড বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের ব্যক্তিগত উদ্যোগে এবং বিজয়ীর উপদেষ্টা নিলুফার করিম ও বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবির সার্বিক সহযোগিতা ও পরামর্শে কাজ করে যাচ্ছে টিম বিজয়ী।

Model Hospital

উল্লেখ্য: বিজয়ী সামাজিক কার্যক্রম করছে এবং বিজয়ী এছাড়াও নারীদের স্বালম্বী করতে ২০২০সাল থেকে বিনামূল্য হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা বিনামূল্য ঔষধ বিতরন করে যাচ্ছি। চক্ষু শিবিরের মাধ্যমে চোখের চিকিৎসা প্রদানসহ চশমা বিতরন করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital