কচুয়ার তুলপাই বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন
কচুয়ায় তুলপাই বাজারে এজেন্ট ব্যাংক উদ্বোধন কালে বক্তব্য রাখছেন, কচুয়া ইউনিট ইনচার্জ মোঃ সাকিবুল ইসলাম।
কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের তুলপাই বাজারে ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে তুলপাই বাজারে আউটলেট শাখার উদ্বোধন করেন এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্যোক্তা মোঃ রাসেল মিয়া।

তুলপাই বাজার কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক ব্যাংক হাজীগঞ্জ শাখার এজেন্ট রিলেশনশিপ অফিসার স্বপন কুমার শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,চাঁদপুর রিজিওনের টিম লিডার আলাউদ্দিন আকন্দ, কচুয়া ইউনিট ইনচার্জ মোঃ সাকিবুল ইসলাম, মতলব ও কচুয়া শাখার বিডিএম আঃ মাবুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম খাজা, গ্রাহক মোঃ ইসমাইল হোসেন, জসীমউদ্দীন, মোঃ শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথিরা বলেন, আপনাদের বিশ্বাস আপনাদের এলাকায় ব্র্যাক এজেন্ট ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল প্রবাসীরা এ ব্র্যাক ব্যাংকে টাকা পাঠাতে এবং উত্তোলন করতে পারবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য সব সময় এই ব্র্যাক ব্যাংকের দরজা খোলা।
ঋণসহ বিভিন্ন বিষয়ে সকল ধরনের সুবিধা দিয়ে থাকবে এই ব্যাংক। এ ব্যাংক হলো সাধারণ জনগণের ব্যাংক।








