শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রশংসায় ভাসছেন কচুয়া সমাজসেবা কর্মকর্তা নাহিদ !

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম
প্রশংসায় ভাসছেন কচুয়া সমাজসেবা কর্মকর্তা নাহিদ !

শিশু ছুরাইন মোল্লাকে ‘সুবর্ণ নাগরিক’ প্রদান করছেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.হেলাল চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

মানবিক কর্মকর্তা হিসেবে কচুয়ায় সর্বত্র পরিচিত মুখ উপজেলা সমাজসেবা কর্র্মকর্তা মোঃ নাহিদ ইসলাম। প্রতিবন্ধি,বয়স্ক,বিধবাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করে সরকারি ভাতা ব্যবস্থা করায় সর্ব মহলে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

২০২১সালের ২১ শে সেপ্টম্বর কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে অসহায় বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম কুড়াচ্ছেন। সম্প্রতি ৯ বছরের শিশু ছুরাইন মোল্লার পাশে দাঁড়িয়ে আবারোও আলোচনায় তিনি। সাচার ইউনিয়নের রাজারামপুর গ্রামের ছোট্ট শিশু ছুরাইন মোল্লা। ৯ বছরের উচ্ছ্বল শিশু। সারাক্ষণ দুষ্টুমিতে ভরে রাখে চারপাশ। পিতা সুমন মোল্লা পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। গত বছরের জুন মাসে দিনের কোন একটা সময় দুষ্টুমি করে আম গাছে ঢিল মেরে আম পাড়তে ব্যস্ত ছিল শিশু ছুরাইন।

হঠাৎ ঢিল গিয়ে পড়লো পল্লী বিদ্যুতের তারের উপর। তারপর ঘটে গেল তার জীবন অন্ধকারে ঢেকে দেয়া এক্সিডেন্ট। ঝলসে গেল তার দুই হাত। কয়েকটা অপারেশনের মাধ্যমে দুই হাতের পুরোটাই ফেলে দিতে হয়েছে। স্থানীয় একটা মাদ্রাসায় পড়াশুনা করছিল শিশু ছুরাইল। এখন তার জীবন কাটে নীরব-নিভৃতে। উচ্ছ্বল শিশু ছুরাইন এর মায়াবী মুখটা দেখে কান্না পাবে যে কারোরই।

বর্তমানে সে পায়ের মাধ্যমে লেখালেখির অভ্যাস করছে। বাবা মায়ের দুচোখ বেয়ে ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ এর কষ্ট প্রতিনিয়ত ঝরে পড়ে। কৃত্তিম হাতের স্বপ্ন তার পরিবারের জন্য বিলাসিতা। হয়ত কোন একদিন কোন একজন দানবীর তার কৃত্তিম হাতের জন্য এগিয়ে আসবে। সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ হেলাল চৌধুরী স্যারের নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় শিশু ছুরাইন মোল্লাকে ১ ঘণ্টার মধ্যে ‘সুবর্ণ নাগরিক’ প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা উপবৃত্তি’ কার্যক্রমে তালিকাভুক্ত করা হয়। আমরা আমাদের শিশুদের সর্বোচ্চ সতর্কতার সাথে দেখাশুনা করব। একটু সময়ের অসচেতনতায় অন্ধকার হয়ে যেতে পারে আমাদের শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ।

Model Hospital

সমাজসেবা অফিসার হিসেবে প্রতিনিয়ত এমন হাজারো ঘটনার স্বাক্ষী হতে। মাঝে মাঝে দুঃখের কালো অন্ধকারে ছেয়ে যায় মন-জগত। আবার এসব অসহায় মানুসের পাশে দাড়াতে পেরে অপার্থিব আনন্দ পাওয়া যায়। এই হৃদয়বিদারক পোস্টটি “উপজেলা সমাজসেবা অফিসার কচুয়া” ফেসবুক পেইজ থেকে পোস্ট করার পর প্রশংসা ভাসছেন নাহিদ ইসলাম। ছড়িয়ে পরেছে সমাজসেবা কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন বিভিন্ন মহল।

কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার তাঁর ফেসবুক পেইজে পোস্ট করেন -স্বর্নাক্ষরে কচুয়ার ইতিহাসের পাতায় লেখা থাকবে সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলামের নাম। একজন দেশ প্রেমিক চৌকস দক্ষ নিরহংকারী বিনয়ী ও সদালাপী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কচুয়া বাসীর কাছে চির স্বরনীয় বরনীয় হয়ে থাকবে।

জানতে চাইলে সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম বলেন,সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী হিসেবে আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমি সর্বদা নিয়ম মেনে পালন করে যাচ্ছি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি আর করবোনা। আমি শুধু দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করছি। ছোট বেলায় থেকে আমার স্বপ্ন ছিলো অসহায় বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো।

সৃষ্টিকর্তা মনে হয় সে সুযোগটা আমায় করে দিয়েছে। আপনাদের সহযোগীতা আমাকে আরো ভালো কাজে উৎসাহিত করবে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।