রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাসপাতালের বিরুদ্ধে নবজাত‌কের মাথা কাটার অ‌ভি‌যোগ: চিকিৎসক বলছেন এটা রোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৭ পিএম
হাসপাতালের বিরুদ্ধে নবজাত‌কের মাথা কাটার অ‌ভি‌যোগ: চিকিৎসক বলছেন এটা রোগ
চাঁদপুর জেনারেল হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে সিজার করতে গিয়ে এক নবজাতকের মাথা কেটে ফেলার অভিযোগ করা হয়েছে থানায়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযোগ দাতাই আড়ালে চলে যান। যদিও চিকিৎসকরা বলছেন, মাথা কেটে ফেললে মারা যেতো নবজাতক। কাজেই মারা যেহেতু যায়নি তাই এটি হচ্ছে এক ধরনের রোগ এবং অভিযোগটা হাসপাতালের জন্য এক প্রকারের মানহানিকর।
৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বিষয়টি জানাজানি হলে জেনারেল হাসপাতালের এক চিকিৎসক মোঃ জাহাঙ্গীর এটিকে ‘স্কীন ডিজিজ’ রোগ বলে জানিয়েছেন।
তিনি বলেন, এটি বেশ কয়েক মাস আগের ঘটনা। কোন এক কুচক্রী মহলের অসৎ উদ্দ্যেশ্যে হাসপাতালের সুনাম ক্ষুন্ন করতে এক লোক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেয়। এরপর আর তার কোন খোঁজখবর নেই। আমরা বিষয়টি আইনীভাবে মোকাবেলা করবো এবং কোন অসৎ উদ্দ্যেশ্য পেলে আমরা ওই লোকের বিরুদ্ধে মানহানির মামলা করে ব্যবস্থা নিবো।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম খোকন নামে এক লোক বাদী হয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর চাঁদপুর জেনারেল হাসপাতালে সিজার করতে গিয়ে তার নবজাতক কন্যা শিশুর মাথা কেটে ফেলার ঘটনার অভিযোগ করেন থানায়। সেখানে সিজারিয়ান চিকিৎসক ছিলেন ডাঃ নুসরাত জাহান মিতা। তিনিই নবজাতক সন্তানের মাথার দুটি অংশ কেটে ফেলেন এবং রক্তাক্ত করেছেন।
অভিযোগে নজরুল আরও উল্লেখ করেন, তার নবজাতক সন্তানকে ঢাকায় উন্নত চিকিৎসার করাতে আড়াই লাখ টাকা খরছ হয় এবং হাসপাতালের লোকজন পূর্বে এ সংক্রান্ত্র খরছ বহন করবে বললেও পরবর্তীতে একটি টাকাও দেয়নি বরং একপর্যায় টাকা চাইলে মিথ্যা মামলাসহ অজ্ঞাত লোক দ্বারা মারধরের হুমকি দেয়।
এদিকে অভিযোগের সত্যতা জানতে গেলে নজরুল ইসলাম খোকন কোন কথা বলতে রাজি হননি এবং ব্যস্ততা দেখিয়েছেন। উল্টো তিনি কখনো ফরিদগঞ্জ আবার কখনো শশুড় বাড়ী হাইমচরে গিয়ে অবস্থান নেন।এমনকি তার পরিবারের লোকজনও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালের ম্যানেজার কাদির মিজি বলেন, আমরা টাকা পয়সা দেবো এমন কোন কথাই ওদরেকে বলিনি। হয়তো কোন কুচক্রী মহলের প্ররোচনায় প্ররোচিত হয়ে থানায় তারা অহেতুক এই অভিযোগ করেছেন। আমরা আইনী মোকাবেলা করবো এবং মানহানির বিষয়ে ব্যবস্থা নিবো।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত রাজীব চক্রবর্তী বলেন, নজরুল নামে ওই লোক অভিযোগ দেয়ার পর থেকেই শুধু একের পর এক ব্যস্ততা দেখাচ্ছে। আমরা বিষয়টি সমাধানে পদক্ষেপ নিয়েছি।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।