রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপক শরীফ মিয়া

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম
কচুয়া জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপক শরীফ মিয়া

নতুন ব্যবস্থাপক শরীফ মিয়াকে বরণ করে নিচ্ছেন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

কচুয়ায় জনতা ব্যাংক পিএলসি বাজার শাখার নতুন ব্যবস্থাপক হিসেবে মোঃ শরীফ মিয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার সকালে ব্যাংকের কার্যালয়ে তাঁকে বরণ করে নেন, সিনিয়র অফিসার শুভ চন্দ্র সাহা, সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম, অফিসার আব্দুল করিম, কর্মকর্তা সাইফুল ইমলাম, তরিকুল ইসলাম, প্রমিত সাহাসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও শুভাকাঙ্খীরা।

এর আগে তিনি হাজীগঞ্জ জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন ।

জীবনবৃত্তান্ত : ২০১০ সালে ২২ জুন হাজীগঞ্জ জনতা ব্যাংক শাখায় সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে মোঃ শরীফ মিয়া কর্মজীবন শুরু করেন। তিনি কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের পিতা মরহুম হাজী হাতেম আলী মাস্টার এর দ্বিতীয় পুত্র। বৈবাহিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। ১৯৯৬ সালে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে থেকে এসএসসি, ১৯৯৮ সালে চট্রগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গনিত (এমএস) ডিগ্রি অর্জন করেন।

Model Hospital

যোগদানকৃত জনতা ব্যাংক কচুয়া বাজার শাখার মোঃ শরীফ মিয়া এক শুভেচ্ছা বার্তায়- জনতা ব্যাংকের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের বিশ্বস্ত অংশীদার জনতা ব্যাংক লিমিটেড পিএলসি আরো উন্নত ও আধুনিক গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে গ্রাহক সেবা প্রদান করতে হবে। আপনারা গ্রাহকদের প্রতি আন্তরিক হলে ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে সফল হবেন।

ব্যাংকের সম্মানিত গ্রাহক, পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ীদের সহ সকলের সহযোগিতা কামনা করেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।