রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাভারের আরন ডেনিম লিমিটেডের সুনাম নষ্ট করার পাঁয়তারা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৩ এম
সাভারের আরন ডেনিম লিমিটেডের সুনাম নষ্ট করার পাঁয়তারা
ঢাকা সাভারের মির্জানগর এলাকায় অবস্থিত আরন ডেনিম লিমিটেডের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রদান করে সুনাম নষ্ট করার পাঁয়তারা করছে একটি কুচক্রি মহল। তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
জানা যায়, আরন ডেনিম লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে চলছে। আরন ডেনিম লিঃ গ্যাস সরবরাহের শেষ প্রান্তে হওয়ায় যেমন- আরন ডেনিম লিঃ গ্যাস সংকটে তার উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তেমনি এলাকাবাসীও অনুরূপভাবে গ্যাসের অভাবে ভোগান্তিতে আছে। কারখানায় গ্যাস সরবরাহের স্বল্পতা থাকায় নিজস্ব উদ্যোগে বিকল্পভাবে ৩৩কেভিএ বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে। গ্যাসের সংকট বর্তমানে জাতীয় সমস্যায় রূপ নিয়েছে।
কারখানাটি পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ২৪ ঘণ্টাই চালু রাখছে। সেই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী মানসম্পন্ন করে বর্জ্য নিষ্কাশন করছে। প্রতিষ্ঠানটিকে পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিত পানি পরীক্ষা করতে হয়। ইটিপিতে স্থাপিত আইপি ক্যামেরা দিয়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করা হয়।
বর্তমানে কারখানাটিতে কমবেশি সরাসরি ও পরোক্ষভাবে ৫০০০ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আছে এবং এটি ১০০ শতাংশ রপ্তানিমুখী প্রতিষ্ঠান বিধায় বৈদেশিক মুদ্রা অর্জনে রাষ্ট্রের অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখছে।
পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, বাংলাদেশ তিতাস গ্যাস ডিস্ট্রিভিউশন কর্তৃপক্ষ, বিদেশি ক্রেতা সংস্থার নির্দেশিত মান বজায় রেখে সুনামের সঙ্গে কারখানাটি কাজ করে চলেছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।