বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:৩৭ পিএম
চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার ৬নং ওয়ার্ডের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারী আছর নামাজ শেষে আল-আমিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহর জামায়াতের শূরা সদস্য মোঃ ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মোঃ কবির হোসাইন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান।

তিনি তার বক্তব্যে বলেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, ইসলামের আইন কায়েম করাও ফরজ। আপনাদের শরীয়ত অনুযায়ী চলাফেরা বিধান রয়েছে। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। বাংলাদেশ জামাতে ইসলামী দেশকে ভালোবাসে এদেশের কল্যানে কাজ করে যাচ্ছে। জাতি, গরীব-দু:খি ও মেহনতি মানুষের কল্যাণে অবদান রেখে যাচ্ছে। তাই আমরা সুশীল সমাজের বৃত্তবান মানুষদেরও এগিয়ে আসার আহবান জানাই।

শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা আমাদের দেশের মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে সর্বদা প্রস্তুত। এই ধরনের সামাজিক কার্যক্রম জনগণের মধ্যে একতা ও সহানুভূতির পরিবেশ তৈরি করতে সহায়ক।’

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খাম (সবুজ), জামায়াত নেতা আলমগীর বন্দুকসী, মাওলানা আব্দুর রহিম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital