শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুপুরে নদী তীরবর্তী শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম
বিষ্ণুপুরে নদী তীরবর্তী শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিষ্ণুপুরে নদী তীরবর্তী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দ।

চলমান শৈত্যপ্রবাহে শীতার্তদের কষ্ট লাগবে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে নদী তীরবর্তী এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বিষ্ণুপুর ইউনিয়নের ধনাগোদা নদীর তীরবর্তী লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়ন সোসাইটির উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার, আমিরাবাদ জে কে স্কুলসহ পৃথক কয়েকটি স্থানে ৩ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সোয়েব পারী, শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাছিরুল ইসলাম খান, সদস্য সচিব কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী, লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আহমেদ, সংগঠনের সদস্য আলিফ রাহমিম রুবেল, মো. জিয়াউর রহমান খান, জহির গাজী, জি এম ওসমান, আহাদ শাওন, জসিমসহ সংগঠনের সদস্যরা।

Model Hospital

এসময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও ইউনিয়নের অসহায়দের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital