বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করছে সমন্বয়ক ও জামায়াত : ইঞ্জিনিয়ার মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম
ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করছে সমন্বয়ক ও জামায়াত : ইঞ্জিনিয়ার মমিনুল হক

বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে নিজের ফরম পূরণ করে উদ্বোধন করছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক।

বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেছেন, সমন্বয়ক আর জামায়াতের জন্য ইউনূস সরকার ব্যর্থ হবে।

বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করছে সমন্বয়ক ও জামায়াত।

যেভাবে দেখলাম সরকারের একজন উপদেষ্টার আগমনে প্রায় দুই শতাধিক ব্যানার ফেস্টুন লাগিয়েছে। এত টাকার উৎস কি?

বিএনপির বেলায় পোস্টার, ব্যানারে এতো নিষেধাজ্ঞা কেন।

Model Hospital

বর্তমানে জামায়াতের ভাব দেখে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছেন। থানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে বসে থাকেন তাদের কাজটা কি। তারা আসলেই একটা সুবিধাবাদী দল।

তিনি আরও বলেন, কোন দখলবাজ, চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না। যারা অতীতে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলেছেন তাদেরকে বিএনপির কোন নবায়ন ফরমে সুযোগ দিলে পরবর্তীতে পস্তাতে হবে। আমাদের নেতা তারেক রহমান এসব বিষয়ে খেয়াল রাখছেন।

২৫ জানুয়ারি শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বিশ^রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ. রহিম পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মরিুজ্জামান মনির, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান কালু পাটোয়ারী, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital