বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেজর রফিকুল ইসলামকে চাঁদপুর দুদক কার্যালয়ে তলব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০১ পিএম
মেজর রফিকুল ইসলামকে চাঁদপুর দুদক কার্যালয়ে তলব

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ আসনের সাবেক এমপি মেজর রফিকুল ইসলাম বীর উত্তমকে দুর্নীতি দমন কমিশন (দুদক) চাঁদপুর কার্যালয়ে তলব করা হয়েছে।

২ ফেব্রুয়ারি রোববার বেলা ১১ টায় চাঁদপুর কার্যালয়ে হাজির হয়ে আনিত অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য তাকে চিঠি দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের দেয়া চিঠিতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক রাস্তা নির্মাণ ও নদী খননের অর্থসহ অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে টাকা পাচারসহ নামে বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তার কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

Model Hospital

অনুসন্ধান টিমের দলনেতা ও চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো: সাইফুল ইসলাম প্রতিবেদককে ভিডিও বার্তায় বলেন, ৫ ই আগস্টের পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যেসব ইনকোয়ারি শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় চাঁদপুরের সাবেক এমপি ও আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের বিরুদ্ধে এই প্রথম গোয়েন্দা রিপোর্ট আসে।

ঢাকা থেকে আমাকে প্রদান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং এ বিষয়ে অনুসন্ধানের পারমিশন দেওয়া হয়। তারই প্রেক্ষিতে অনুসন্ধান চলমান রয়েছে। যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই গত ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখে নোটিশ করি আজ ২ ফেব্রুয়ারি স্বশরীরে উক্ত কার্যালয়ে এসে ওনার বক্তব্য উপস্থাপনের জন্য। তিনি স্বশরীরে উপস্থিত না হয়ে ডাকযোগে পত্র প্রেরণ করেছেন, যা দুপুরের পর আমরা হাতে পেয়েছি।

আমরা আমাদের আইন অনুযায়ী যা প্রসিডিউর রয়েছে, সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে যাব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital