বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৩ পিএম
শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষা সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা পৌর ছাত্রদলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ০২ ফেব্রুয়ারি, ২০২৫ ইং রোজ রবিবার, দক্ষিণ নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শাহরাস্তি পৌর ছাত্রদলের সদস্য মোঃ শাহাদাত হোসেন ও মোঃ জহির হোসেনের যৌথ সঞ্চালনায় শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম আক্তার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আদনান নোমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাসেল ইসলাম সুজন, পৌর ৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি হাজী মোঃ মহিন উদ্দিন, ৮ নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন, ছাত্রদলের মূল নীতি শিক্ষা, ঐক্য ও প্রগতি। প্রথম ধাপ শিক্ষা নিয়ে কাজ করলো শাহরাস্তি পৌর ছাত্রদল। কোমলমতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শকে তারা (শাহরাস্তি পৌর ছাত্রদল) শুধু মুখে নয়, বাস্তবেও পালন করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত ছাত্রদলের উত্তরসূরী হিসেবে শাহরাস্তি পৌর ছাত্রদল সামাজিক কাজগুলোতে সব সময় এগিয়ে থাকে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital