চাঁদপুর পৌরসভার ১০ ওয়ার্ড বিএনপির ২নং মহল্লা কমিটির সম্মেলন
চাঁদপুর পৌরসভার ১০ ওয়ার্ড বিএনপির ২নং মহল্লা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নতুন বাজার ডিএন উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম মক্কু ছৈয়াল।

এসময় তিনি বলেন, আগষ্টে মুগ্ধ এর মতো শত শত মুগ্ধ শহীদ হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশশ্রেমিক জনগণ আমরা একত্রে বসতে পেরেছি। আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ শেষ হবে নির্বাচনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্যদিয়ে আমাদের যুদ্ধ শেষ হবে। তৃণমূল সক্রীয় হলে কেন্দ্র সক্রীয় হবে। তাই আগে তৃণমূলকে সক্রীয় করৈ তুলতে হবে। সকল মানুষকে ভালবাসা দিয়ে দলে আহবান করার জন্য তিনি সকলের প্রতি আহবান করেছেন।

২নং ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি রুহুল আমিন পাটওয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনির হোসেন মিজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য কবির হোসেন মিয়াজি, নাহিদা সুলতানা সেতু, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ পাটওয়ারী, ১১নং ওয়র্ড বিএনপির সভাপতি মনির হোসেন , ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সুমন মস্তান।

উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম মিঠু, শহর বিএনপির মৎস বিষয় সম্পাদক আবুল হাসেম খান, মক্কা মহানগর বিএনপির সভাপতি আমিন হাওলাদার, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক ইউসুফ মিজি, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ পাটওয়ারী, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক প্রশান্ত সরকার, ১০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহিল খান ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম কিরন, সহ সাধারণ সম্পাদক আঃ হান্নান মিয়া, সাবেক যুবদল নেতা হুমায়ুন কবির, ১০নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাহেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, ওয়ার্ড বিএনপি নেতা যুবায়ের আলম বাপ্পি, নজরুল ইসলাম বেপারী, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মরু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাহফুজ, ১০নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
নবগঠিত কমিটির সভাপতি রুহুল আমিন পাটওয়ারীর, সাধারণ সম্পাদক মনির হোসেন মিজি, সিনিয়র সহ-সভাপতি আঃ খালেক ও কোষাধ্যক্ষ মোঃ জসিম হোসেনসহ কমিটির তালিকা প্রকাশ করা হয়।








