শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীর অভিযানে লক্ষ টাকা জরিমানা

চাঁদপুর চেম্বার অফ কমার্স সভাপতির গোডাউনে কেমিক্যাল মিশ্রিত চাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৩ পিএম
চাঁদপুর চেম্বার অফ কমার্স সভাপতির গোডাউনে কেমিক্যাল মিশ্রিত চাল

চাঁদপুর পুরান বাজারে গোডাউনের ভিতর নিম্নমানের কম দামি পোলাউ চাউলের বস্তা খুলে কেমিক্যাল মিশিয়ে নামিদামি ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারে বেশি দামে বিক্রি করে গ্রাহকদের সাথে করছে প্রতারণা।

চাঁদপুর চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিম আখনের গোডাউনে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল চাষী ব্র্যান্ডের পোলাউ চাউল ধরেছে। এ সময় গোডাউনের ভিতরে থাকা নকল চাষী ব্যান্ডের প্যাকেটগুলো জব্দ করেছে।

দুপুরে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে যৌথ ভাবে অভিযান চালিয়ে হাতেনাতে নকল ব্র্যান্ডের পোলাউ চাউল ধরতে সক্ষম হয়েছে।

পুরান বাজার চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম আখনের ম্যানেজার সঞ্জয় সরকারকে এক লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Model Hospital

সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবু নাঈমের নেতৃত্বে অভিযানে ছিলেন সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর, চাঁদপুর মডেল থানার এসআই ফেরদৌস।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, রোজা আসলেই পুরান বাজারের অসাধু মুখোশধারী ব্যবসায়ীরা গোডাউনের ভিতর নিম্নমানের চাউলের বস্তা খুলে সুগন্ধি কেমিক্যাল পাউডার মিশিয়ে তা নামিদামি ব্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বেশি দামে বিক্রি করে। অল্প সময়ে এসকল মুখোশধারী ব্যবসায়ীরা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ সকল প্রভাবশালী ব্যবসায়ীরা প্রশাসনের সাথে সম্পর্ক করেই অবৈধভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবশেষে সেনাবাহিনী অভিযান চালিয়ে মুখোশধারী এ সকল ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালিয়ে হাতেনাতে ধরে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন। এতে করে সেনাবাহিনীর উপর স্থানীয় ব্যবসায়ীদের আস্থা ফিরে এসেছে। এছাড়া পুরান বাজারে যে সকল অসাধু ব্যবসায়ীরা গোডাউনের ভিতর বিভিন্ন অন্য সামগ্রী নকল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চালানোর অনুরোধ জানায় সাধারণ ব্যবসায়ীরা।

এই বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় পুরান বাজারের একটি চাউলের গোডাউনে অভিযান চালানো হয়। এখানে লোকাল চাউল চাষী ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারজাত করার চেষ্টা করছে। সেই চাউলগুলো জব্দ করে ভোক্তা অধিকার আইন অনুসারে এদেরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা এ ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। ভবিষ্যতে যেন এমন প্রতারণা না হয় এবং যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চেম্বার অফ কমার্সের সভাপতি সেলিমা আখনের ম্যানেজার সঞ্জয় সরকার জানান, বেশ কিছুদিন যাবৎ এই গোডাউনের ভিতর লোকাল চাউল খুলে তা বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে ঢুকিয়ে বাজারে বিক্রি করা হয়েছে। এরকম পুরান বাজারে আরো অনেক ব্যবসায়ীরা এই কাজটি করে থাকে। চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম আখনের নির্দেশেই তার গোডাউনে চাউল প্যাকেটজাত করা হয় বলে স্বীকার করেন।

এদিকে ম্যানেজার সঞ্জয় সরকারকে নিয়ে সেনাবাহিনী পুরানবাজারে সিরাজ খান নামে এক ব্যবসায়ীর চাউলের আড়োৎ এ অভিযান চালায়। তবে সেখানে কোন কিছু পাওয়া যায়নি।

তবে রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের ধরতে সেনাবাহিনী তৎপর রয়েছে ও তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানায়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।