ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
এস এম ই্কবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে নবম শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসার ছাত্রী আলো(১৫) আত্মহ্যা করেছে। আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের চরপাড়া এলাকার রোশনআলী বেপারী বাড়ির ইউসুফ আলীর ছোট মেয়ে আলো (১৫) ঘরের পেনের সঙ্গে ওড়না পেছিয়ে আত্নহত্যা করে।

জানাযায়, চারপাড়া মোহাম্মদীয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নবম শ্রেনীতে পড়তো আত্মহত্যাকারী আলো।


স্থানীয়দের দাবী আলোর আত্মহত্যাটি রহস্যজনক।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি(তদন্ত) বাহার মিয়া জানান, ছাত্রী আত্মহত্যার ঘটনাটি শুনে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ও লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুরের প্রেরন করা হচ্ছে এবং এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।








