বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ১:৪৪ পিএম
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের মতবিনিময় সভা

এস. এম ইকবাল : ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সদস্যদের সাথে ৬নং গুপ্টি ইউনিয়নের কৃতি সন্তান, ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ মিজি মামুনের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারী বুধবার সন্ধ্যায় আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য তাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন, রাব্বি আটিয়া, হাছান আটিয়া, হাছান মাছুম, সজিব আফ্রিদি, নাঈম চৌধুরী, ইয়াসিন মিয়া, রফিকুল ইসলাম রাফি, সাকিব পাটওয়ারী, ইকবাল গাজী, নাঈমুল ইসলাম নাঈম, জিলকদ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান বেপারী, হানিফ মিজি প্রমূখ।
মতবিনিময় কালে মাসুদ মিজি মামুন বলেন, পড়াশুনার পাশাপাশি সামাজিক কাজগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী বাড়তি জ্ঞান অর্জন করতে পারে। যা নিজের ব্যক্তি জীবনে চলার পথে অনেক বড় ভূমিকা রাখবে। এতে করে সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে চলার সৌভাগ্য তৈরী হয়। তাই প্রত্যেক ভালো শিক্ষার্থীকে পড়াশুনার পাশাপাশি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সাথে থেকে সামাজিক কাজগুলো অংশগ্রহন করা প্রয়োজন। আর একটা সামাজিক সংগঠনের মাধ্যমে একটা সমাজের কিছুটা হলেও পরিবর্তন আনা সম্ভব। এছাড়াও এই ধরনের সংগঠনগুলোর মাধ্যমে সমাজের সকল অসঙ্গতি, অন্যায়-অত্যাচার এবং অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। সামাজিক সংগঠনগুলো একটা আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এই সমাজের জন্য একটা উজ্জল দৃষ্টান্ত। সংগঠনের কাজগুলো আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। সত্যিই সংগঠনের কাজগুলো আমার ভালো লাগে। যা সত্যিই প্রশংসার দাবিদার। এ সময় তিনি পূর্বের ন্যায় সব সময় সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং পাশাপাশি এ ধরনের সংগঠনের পাশে থাকতে সকল শ্রেনী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

Model Hospital

পরে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফসহ সদস্যরা মাসুদ মিজি মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং করোনাকালীন সময়ে অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য ও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন এর সকল মানবিক ও সামাজিক কাজে আর্থিক সহযোগীতা এবং মানসিকভাবে অনুপ্রেরনা দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে “সম্মাননা স্মারক” প্রদান করেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।