বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারী নির্যাতন ও ধর্ষকদের বিচার দাবিতে বাবুরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:৩৬ পিএম
নারী নির্যাতন ও ধর্ষকদের বিচার দাবিতে বাবুরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

নারী নির্যাতন ও ধর্ষকদের বিচার দাবিতে বাবুরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষকদের বিচার দাবিতে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির প্রতিবাদে বাবুরহাট এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাবুরহাট স্কুল এন্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে বাবুরহাট স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পায়ে হেঁটে বাবুরহাট স্কুল এন্ড কলেজে থেকে শহীদ আব্দুর রহমান গোলচত্বর হয়ে থেকে বিসিক শিল্প নগরী পর্যন্ত গিয়ে পুনরায় পেন্নাই সড়কের শহীদ আব্দুর রহমান চত্বরের সামনে এসে শেষ হয় । এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে। যার মধ্যে ”দড়ি লাগলে দড়ি দে ধর্ষণের ফাঁসি দে, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই, ‘আমি কে তুমি কে, আছিয়া আছিয়া ‘ অন্যতম।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা সারা বাংলাদেশের নারীদের জানিয়ে দিতে চাই, আপনাদের জন্য আমরা রাজপথে নেমেছি। নারী ও শিশুদের ধর্ষকদের সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে। যেকোনো তদন্ত ৭ দিনের মধ্যে সম্পূর্ণ করে তদন্ত রিপোর্ট দিতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে, আছিয়ার মতন আমাদের আরেক বোন চাঁদপুরের রুজিনা তার মামার বাসা থেকে বিগত ছয় মাস নির্যাতনের শিকার হয়েছে। তার এই পৈশাচিক নির্যাতনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান জানাচ্ছি।
তারা আরো বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দেন, যদি নারীদের প্রতি সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তারা আরও বড় আন্দোলন গড়ে তুলবে।
বিক্ষোভ সমাবেশে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।