শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দশ বছর পর হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৫০ পিএম
দশ বছর পর হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা

সারুকদিয়া ফুটবল মাঠে নামার পর গ্রামবাসী হাসিবুল হাসান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশে আসতে না পারায় দীর্ঘ দশ বছর পর আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হেলিকপ্টার নিয়ে আসলেন নিজ গ্রামে। আজ সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ফরিদপুরের সালথা উপজেলার সারুকদিয়া ফুটবল মাঠে নামে হেলিকপ্টারটি। দীর্ঘদিন পর মাতৃভূমিতে আসতে পেরে খুশি আমেরিকার ওহাইও বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব।

হেলিকপ্টারে তাঁর আসাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। তাঁকে শুভেচ্ছা জানাতে দূর-দুরান্ত থেকে মানুষ আসে। হেলিকপ্টার দেখতে মাঠের চারপাশে শিশু থেকে বৃদ্ধ–সব বয়সী হাজারো নারী-পুরুষ অপেক্ষায় ছিল। হেলিকপ্টার থেকে নামতেই গ্রামবাসী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।

হাসিবুল হাসান হাবিব জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সলিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা মজিদ মোল্লা তাঁর নাতিকে কাঁধে করে হেলিকপ্টার দেখতে মাঠে উপস্থিত হয়ে বলেন, কাছ থেকে হেলিকপ্টার দেখতে নাতি নিয়ে এসেছেন। পরে ওই নেতার বাড়িতে ফুলের শুভেচ্ছা জানাতে আসে বিভিন্ন এলাকার বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক হাসিবুল হাসান হাবিব বলেন, ‘দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের অত্যাচারে দেশে আসতে পারিনি। স্বৈরাচারী সরকারের পতনের পর মাতৃভূমিতে আসলাম। অনেক ভালো লাগছে, দেশের ও এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছিলেন, আমি হেলিকপ্টার নিয়েই নিজ গ্রামে আসলাম। শেখ হাসিনা না পালালে আমি দেশে আসতে পারতাম না।’

Model Hospital

আওয়ামী লীগের পতন শেষে দীর্ঘদিন পর দেশে আসতে পারায় সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতারের আয়োজন করেন তিনি। প্রায় চার হাজার মানুষ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital