বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে মার্কিন তরুণীকে শ্লীলতাহানি, ধরা খেলেন ‘চুইল্যা’ তারেক

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১:০৬ এম
কক্সবাজারে মার্কিন তরুণীকে শ্লীলতাহানি, ধরা খেলেন ‘চুইল্যা’ তারেক

কক্সবাজারে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক মার্কিন তরুণী। তবে ঘটনার সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তারেকুল ইসলাম ওরফে ‘চুইল্যা’ তারেককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে শহরের ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, সকাল ১০টার দিকে শহরের হিলডাউন সার্কিট হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মার্কিন তরুণী কক্সবাজারে ইউএন (জাতিসংঘ) এজেন্সিতে কর্মরত রয়েছেন। ঘটনার সময় তার সঙ্গে আরেক নারী ছিলেন। তবে তাকেই যৌন হয়রানি করেছেন তারেক।

পুলিশ জানায়, আগামী ১৪ মার্চ কক্সবাজারে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাদের সফর ঘিরে পরিকল্পিতভাবে মার্কিন তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Model Hospital

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন বলেন, ঘটনার পর এক খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানান ভুক্তভোগী তরুণী। এতে জানানো হয়, এক নারীকে নিয়ে সকাল ১০টার দিকে শহরের শহীদ সরণী দিয়ে হাঁটছিলেন তিনি। এ সময় তাদের অনুসরণ করেন একজন যুবক। বিষয়টি বুঝতে পেরে হিলডাউন সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে যান তারা। একপর্যায়ে মার্কিন তরুণীকে ঝাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন ওই যুবক। পরে পালিয়ে যান।

খুদে বার্তায় ওই যুবকের শারীরিক গঠন তুলে ধরেন ওই মার্কিন তরুণী। তিনি লিখেছেন, ছেলেটি খাটো। শরীরে হলুদ রঙের টি-শার্ট পরা ছিল।

পুলিশ সুপার বলেন, মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই এসব ঘটনা ঘটে যায়। খুদেবার্তা পাওয়ার পর ওই যুবককে ধরতে অভিযান শুরু করে পুলিশ। মাত্র সাড়ে ৬ ঘণ্টার মাথায় তাকে ধরা সম্ভব হয়েছে। ভুক্তভোগী তরুণীও যুবককে শনাক্ত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital