শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৫৩ পিএম
চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঙ্গলবার (১১ মার্চ) শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর ব্যাংকার্স ক্লাবের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম গাউস রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক পিএলসি চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক তপন চন্দ্র সরকার, জনতা ব্যাংক পিএলসি চাঁদপুর এরিয়ার উপ মহাব্যবস্থাপক জি এম নাসির উদ্দিন, চাঁদপুর কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মমতাজ উদ্দিন, ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, সোনালী ব্যাংক চাঁদপুর শাখার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মেহেদী হাসান, চাঁদপুর বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার এজিএম মাসুদ রেজা, ইসলামী ব্যাংক পিএলসি চাঁদপুর শাখার ম্যানেজার অপারেশন মাসুম বিল্লাহ, সোশ্যাল ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র অফিসার শাহাদাত হোসেন, অগ্রণী ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার কাজী কাউসার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে জাকাতব্যবস্থা প্রাতিষ্ঠানিক করার গুরুত্ব অপরিসীম। সব বিত্তবান মুসলিম নর-নারীর ওপর সঠিকভাবে হিসাব করে জাকাত দেওয়া ফরজ। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাত অস্বীকার করা কুফরি এবং সঠিকভাবে আদায় না করা ফাসেকি ও কবিরা গুনাহ। ইরশাদ হয়েছে, ‘তোমরা নামাজ প্রতিষ্ঠা কোরো ও জাকাত দাও।

Model Hospital

বক্তারা আরও বলেন, নামাজ রোজার মতই যাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও যাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। যাকাত হলো সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা এবং এটা দরিদ্র ও হতবঞ্চিতদের হক।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর ব্যাংকাস ক্লাবের যুগ্ন আহবায়ক এইচ এম আমিনুল ইসলাম, ফয়সাল হোসেন, সদস্য ইউসুফ আলী খান, হাসান সিদ্দিকী, খোরশেদ আলম খুশবু, সাদ আল-আমিন, জাওহার আহমেদ, সাইফুল ইসলাম।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোশারফ হোসেন।

অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের ব্যাংকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital