বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে কচুয়ায় মানববন্ধন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:৪৪ পিএম
নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে কচুয়ায় মানববন্ধন

কচুয়ায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনের একাংশ।

চাঁদপুরের কচুয়ার নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কচুয়া পৌরসভা কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল মিজান, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. শাহ এমরান খান ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক সাইম, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে নারীদের ধর্ষণ, নিপীড়ন দিন দিন বেড়েই চলছে। বিভিন্ন যায়গায় নারীদের হেনস্তার শিকার হতে হয়। সামাজিক অবক্ষয় আজ চরম পর্যায়ে পৌছে গেছে।

Model Hospital

গত কয়েক মাসে কচুয়ায় কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় মামলা দায়ের হয় ও কয়েকজন ধর্ষক গ্রেপ্তার হয়। কিন্তু ধর্ষকদের মদদপুষ্ট ব্যক্তিরা এসব ধর্ষন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করাসহ মামলার বাদী পক্ষকে ভয়ভীতি দেখিয়ে আসছে। ধর্ষকদের যৌন লালসা থেকে বাদ যায়নি বাকপ্রতিবন্ধীও।

কচুয়ার আশ্রাফপুরের প্রতিবন্ধী নারী ফাতেমা আক্তার ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হন, গত ৯ মার্চ স্থানীয় হাসপাতালে ফাতেমা বাচ্চা প্রসবের পর পরই মারা যান। কাদলা ইউনিয়নের শাহাপুর বেপারী বাড়ির আল আমিনের ১১ বছর বয়সী কন্যাকে মসজিদের ইমাম আব্দুল মান্নান ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় থানায় মামলা হয়। ইমাম মান্নানকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

বর্তমানে ইমাম মান্নানের মদদপুষ্ট ব্যক্তিরা এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার নানান অপচেষ্টায় লিপ্ত হওয়াসহ মামলার বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। লক্ষ্য করা যায়, প্রতিটি ধর্ষনের ঘটনায় কিছু স্বার্থান্বেষী ব্যক্তিরা ধর্ষকদের রক্ষার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

ধর্ষক ও এদের মদদপুষ্ট ব্যাক্তিদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital