শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চিরকুট লিখে ব্যাংক কর্মকর্তার আ’ত্ম’হ’ত্যা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২:২৭ পিএম
শাহরাস্তিতে চিরকুট লিখে ব্যাংক কর্মকর্তার আ’ত্ম’হ’ত্যা

চাঁদপুরের শাহরাস্তিতে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটকের ১ দিন পর অপর কর্মকর্তা আত্মহত্যা করেন।

আত্মহত্যা করা ওই কর্মকর্তা হলেন সূচীপাড়া দক্ষিন বাজার জনতা ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার রাকিব হাসান।

আত্মহত্যার পূর্বে তিনি একটি চিরুকুট লিখে যান, যাতে লিখা ছিল “জাভেদ ভাইকে আমি মাফ করে দিলাম”। ১৪ এপ্রিল আটক হয় অপর ব্যাংকের মুল অভিযুক্ত সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন। পুলিশ ঝুলন্ত মরদেহের পাশে উক্ত চিরকুটটি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) শাহরাস্তি উপজেলার সূচীপাড়া জব্বার প্লাজার ৫ম তলার একটি মেসে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

Model Hospital

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সকালে ঘুম থেকে উঠে সহকর্মী ফয়সাল দেখতে পান নিজ কক্ষে তিনি আটকা পড়েছেন। ওই সময়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও রাকিব হাসানের কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি বিষয়টি স্থানীয়দের জানায়।

স্থা্নীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আটকা পড়া ব্যক্তি এবং ওই কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

আত্মহত্যা করা ব্যাংক কর্মকর্তা শরীয়তপুর জেলার ঝাঁজিরা পাচৌঁখারাজ খান্দি গ্রামের সিরাজুল সর্দারের পুত্র।  তিনি ১ বছর পূর্বে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।

এদিকে গত সোমবার ১৪ এপ্রিল সূচিপাড়া জনতা ব্যাংক পিএলসি শাখার ৬ টি একাউন্ট থেকে ৮৪ লক্ষ টাকার অধিক অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একটি অভিযোগ থানায় জমা দেন। ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি অ্যাকাউন্ট থেকে কৌশলে ৮৪ লক্ষ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের উদ্দেশে ওই টাকা হস্তান্তর করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

আটক সিনিয়র অফিসার জাবেদ হোসাইনের বাড়ি লক্ষিপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে।

শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবুল বাসার জানান, ব্যাংক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক কর্মকর্তাকে আটকের একদিনের মাথায় অপর কর্মকর্তার আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ ছাড়া অর্থ আত্মসাতের বিভিন্ন দালিলিক প্রমাণাদি দুদুকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital