শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শিবপুর একতা ক্লাবের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : রনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:০৫ পিএম
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : রনি

কচুয়া উপজেলার শিবপুর একতা ক্লাবের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বি আর বি ক্যাবল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ রফিকুল ইসলাম রনি।

কচুয়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বি আর বি ক্যাবল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ রফিকুল ইসলাম রনি বলেছেন, যুব সমাজকে মাদক ও ইভটিজিংয়ের মতো ভয়াল গ্রাস হতে দূরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। এছাড়াও খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সতেজ রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।

শুক্রবার (২৫ এপ্রিল) কচুয়া উপজেলার উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিয়মিত খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। খেলাধুলা মানুষকে শক্ত মনের অধিকারী হতে সাহায্য করে। সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে।

তিনি বলেন, যুব সমাজকে ভয়ানক মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা অনেক বড় ভূমিকা পালন করে। পড়াশোনা পাশাপাশি খেলাধুলাকেও প্রাধান্য দিতে হবে। সুন্দর ও সুস্থ জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয় এবং প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়।

Model Hospital

কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সরকার শাহরিয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার বৌদ্ধ, কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন দেওয়ান, ইউপি সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী, বিএনপি নেতা মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন দেওয়ান, জাহাঙ্গীর মুন্সী, বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন মাস্টার, কচুয়া উপজেলা যুবদলের সহ প্রচার সম্পাদক জিয়া দেওয়ান কচি, মতলব দক্ষিণ উপজেলা নায়েরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম বৌদ্ধ সহ আরো অনেকে।

ফাইনাল খেলায় নারায়ণপুর ইয়াং স্টারকে হারিয়ে কালিয়াস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য, সবুজ দেওয়ান, জাহিদ সরকার, ইসমাইল মুন্সী, শরীফ প্রধান, ওসমান হাজী, শাওন প্রধান, শামীম সরকার হোসেন বেপারী ও মাহিন দেওয়ান।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।