শাহরাস্তির মাজার দিঘি থেকে বৃদ্ধা নারীর লা শ উদ্ধার
চাঁদপুরের হযরত শাহরাস্তি (রঃ) মাজার দিঘী থেকে এক হিন্দু বৃদ্ধা নারী (৬৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (৬- মে) রাতে পৌরসভার শ্রীপুর এলাকার শাহরাস্তি (রঃ) মাজার শরীফের দিঘির পশ্চিম সীমানা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন বিকেলে পশ্চিম মিয়াবাড়ির শিশুরা দিঘীর পশ্চিম-দক্ষিন এলাকার পানিতে ভাসমান ওই নারীর মৃতদেহ ভাসতে দেখে । পরে শিশুদের ডাক- চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শাহরাস্তি থানা পুলিশকে জানায়।

ওই সংবাদ চাউর হতেই ঘটনারস্থলে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধার মরদেহের সাথে পায়ে ১ জোড়া স্যান্ডেল ভাসতে দেখা যায়। ওই এলাকার বাসিন্দা অহিদুর রহমান জানান, এ নারীসহ গত ১০ বছরে বিভিন্ন বয়সী অন্তত ৪ টি মৃত দেহ এ দিঘি থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মরদেহের বিভিন্ন অংশে পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এমন পবিত্র স্থানে বার বার মরদেহ পাওয়ার বিষয়টি স্থানীয়দের উৎকন্ঠায় ফেলছে।
ঘটনার স্থলে আশা শাহরাস্তি মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ আল আমিন গণমাধ্যমে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল সংগ্রহ শেষে মরদেহ থানায় নিয়ে যায়।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ব্যপারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





