বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব হাইমচরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৬ পিএম
উপজেলা প্রেসক্লাব হাইমচরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার মেঘনা তীরবর্তী অঞ্চলে অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর নেতৃবৃন্দ। রাতের আঁধারে উপজেলার পশ্চিম চর কৃষ্ণপুর ও চরভাঙ্গা গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক ও গাজী খলিলুর রহমান এর নির্দেশনায় নদী তীরবর্তী অঞ্চলে ঘুরে ঘুরে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণ কালে প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম বলেন- শীতের কবলে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। মানুষজন অনেকটা মানবেতর জীবনযাপন করছে। এহেন পরিস্থিতিতে কিছুটা হলেও মানুষের যেন সমস্যা সমাধান করা যায়। আর সে মন-মানসিকতা থেকে আজ রাতের আঁধারে কম্বল বিতরণ করা হচ্ছে।
কম্বল হাতে পেয়ে বৃদ্ধ কাদির ঢালী বলেন, গত কয়দিনের শীতে কি যে কষ্টে ছিলাম একমাত্র আল্লাহ-ই ভাল জানেন। আজ এই মানুষ গুলা বাড়িতে এসে একটা কম্বল দিলো। অনেক খুশি হইছি।
কুলছুমেন নেছা বলেন, ছোট্ট চার মাসের বাচ্চা নিয়ে শীতে অনেক কষ্ট করছি। এখন থেকে আর শীতে কষ্ট করতে হবে না। এই কম্বলটা যে কত উপকারে আসলো সেটা বলে বুঝাতে পারবো না। যারা আজ এই কম্বলটা দিলো আল্লাহ তাদের যেন মঙ্গল করেন।
বৃদ্ধা জয়তুন খাতুন বলেন, মা মরা দুই নাতী-নাতনী নিয়ে শীতে অনেক কষ্ট করছি। পাতলা একটা কাথা গায়ে দিয়ে রাত পার করছি। অনেক মানুষকে বলেছি একটা কম্বল দেওয়ার জন্য, কেউ দেয় নাই। এ কম্বলটা আমার অনেক উপকারে আসবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সহ-সভাপতি জি এম জহির, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।